দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায়।

তিনি বলেন, জনগণের সুস্পষ্ট বক্তব্য হলো- আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই, অন্যদিকে, সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরী।

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানউল্ল্যাপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এখনো পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। হাসিনার পরিবারের যারা দু:শাসন, দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল এবং মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, দু:শাসন তৈরি করেছিল-তাদের বিচারও দৃশ্যমান করতে হবে।

তিনি বলেন, দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো হতে দিবে না, দিতে চায়না।

এ্যানি আরো বলেন, হাসিনা পালিয়ে যাবার পর ৮ মাস গত হয়েছে। কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের পক্ষে ঝটিকা মিছিল হচ্ছে। তারা ঝটিকা মিছিল করে দৌড়ে পালিয়ে যায়। যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি এবং যাদের হাতের রক্তের দাগ এখনো শুকায়নি, তারাই অপকর্মগুলো করছে। হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ পালায়নি। সবাইকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে?

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ৫ তারিখের আগে যে সকল অবৈধ অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে, হেলমেট বাহিনীর হাতে- এগুলো কি উদ্ধার করেছে বর্তমান সরকার? ৫ তারিখ, ৬ তারিখ থানা লুট হয়েছে। লুট করা অস্ত্র কি উদ্ধার হয়েছে? অবৈধ অস্ত্র ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। আইনশৃঙ্খলার অবনতি তো স্বাভাবিক কারণেই হবে।

তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে যা বলি, প্রশাসন এখন পর্যন্ত সেটা করছে না। উপরের সিদ্ধান্ত পাচ্ছে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য সচিব মো. মোখলেছুর রহমান হারুন।

বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান, থানা যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৬:৫৭   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ