রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু

প্রথম পাতা » চট্টগ্রাম » রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু

চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হয়েছে ছয় মাস বয়সী শিশু। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালায়। তাদের সঙ্গে যোগ দেয় একটি ডুবুরি দলও। এসময় নালা থেকে ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে ছয় মাস বয়সী সেহেলী। রাত সাড়ে ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছয় মাস বয়সী এক কন্যা সন্তানকে নিয়ে কাপাসগোলা সড়ক হয়ে বাসায় ফিরছিলেন এক নারী। এই সড়কের নবাব হোটেলের সামনে গিয়ে রাস্তার ধারে গর্ত ও কাদায় পড়ে রিকশাটি উল্টে গিয়ে নালায় পড়ে যায়। নালাটি হিজলা খাল নামে পরিচিত। এতে রিকশাচালক, ছয় মাস বয়সের শিশুসহ ওই নারী নালায় পড়ে যান। স্থানীয় লোকজন শিশুটির মা ও রিকশা চালককে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যায় সেই শিশুটি। খবর পেয়ে ডুবুরিসহ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা সমকালকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাচ্ছি। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান।’

তিনি বলেন, ‘নালাটিতে আগে থেকেই ময়লা-আবর্জনা ছিল। বৃষ্টিপাতের কারণে নালায় পানিও জমেছে। সামান্য স্রোতও রয়েছে। ফলে যেখানে দুর্ঘটনা ঘটেছে তার আশেপাশেও অভিযান চালানো হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪০   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ