ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদের করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে। দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। আশা করি তিনি সফল হবেন। আসুন আমরা নিজেরা সাহায্য করি।

মির্জা ফখরুল আরও বলেন, দেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন। এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে—এর ফল হিসেবে দেশের জন্য ভালো হতেই হবে।

দেশে অনেক সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি অত্যন্ত আশাবাদী, আমাদের এই দেশকে আমাদেরই গড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০২   ২৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ