যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার

প্রথম পাতা » খুলনা » যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার
সোমবার, ২১ এপ্রিল ২০২৫



যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার

যশোরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর অংশ হিসেবে উক্ত সেমিনারটির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন।

সেমিনারে উল্লেখ করা হয়, দেশে ৭৯ লাখ নারী উদ্যোক্তা রয়েছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৬ শতাংশ হচ্ছে ছোট ব্যবসা এবং ৬ দশমিক ৪ শতাংশ মাঝারি ধরনের ব্যবসায় জড়িত। উদ্যোক্তাদের মধ্যে ফেসবুক বিজনেস আছে ৫ লাখেরও বেশি এবং ই-কমার্স আছে প্রায় ২ হাজার নারী। বাংলাদেশের মোট শ্রম বাজারের প্রায় ৪ ভাগের এক ভাগই কাজ করছেন নারী উদ্যোক্তারা এবং তারা দেশের মোট রফতানি আয়ের প্রায় ৭৫-৮০ শতাংশ অর্জন করছেন। কিন্তু, নারীদের ২০ শতাংশ ছোট ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই হারিয়ে যান। এবং বাকি ৭০ শতাংশ পরবর্তী ৮ থেকে ১০ বছরের মধ্যেই হারিয়ে যান। টিকে থাকে কেবল ১০ শতাংশ নারী উদ্যোক্তা।

সেমিনারে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসায় ধরে রাখতে কর্মপরিবেশ তৈরি, নিরাপত্তা বিধান ও স্বল্প সুদে ঝামেলাবিহীন ব্যাংক ঋণ প্রদান‌ করতে হবে। পাশাপাশি তাদের জন্য বাজার সৃষ্টিতে সরকারকে কাজ করতে হবে। তাহলে নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা, উপ-প্রকল্প পরিচালক নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার নারী উদ্যোক্তা ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৪   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ