রূপগঞ্জে পুলিশের অভিযান, যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পুলিশের অভিযান, যুব মহিলা লীগ নেত্রী আটক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে পুলিশের অভিযান, যুব মহিলা লীগ নেত্রী আটক

রূপগঞ্জে পুলিশের অভিযানে যুব মহিলা লীগের এক নেত্রী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাটাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত হলেন, উপজেলার দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালা। সে একই এলাকার জিন্নত আলীর মেয়ে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমে জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করতেন মেহজাবিন আক্তার মালা। তিনি জমি দখল, সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মালা গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০২   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ