শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই :  জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষকদের মানসিক স্বাস্থ্যকেও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং প্রোগ্রাম ফর কলেজ টিচার্স অন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূর করে মানসিক সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা কাজ করছে তা থেকে পরিত্রাণের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হচ্ছে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা।’

তিনি আরো বলেন, ‘এবারের প্রশিক্ষণের উদ্দেশ্য একটু ভিন্ন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে অন্তত একজন করে কো-ট্রেইনার তৈরি করতে চাই, যাতে তারা তাদের কলেজে গিয়ে অন্যান্য শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারে। পর্যায়ক্রমে সেই শিক্ষকগণ তার ক্লাসের শিক্ষার্থীদের আমাদের নির্দেশনা মোতাবেক মানসিক স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা প্রদান করতে পারে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, শুধু শিক্ষার্থী সংখ্যার দিক থেকে নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানের মানব সম্পদ তৈরির ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বৃহত্তর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।

উল্লেখ্য, এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও পার্শ্ববর্তী জেলার কলেজসমূহের ৫৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩১   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ