পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামের পটিয়ার জিরিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।

চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো পটিয়ার জিরিতে হাসপাতাল নির্মাণের স্থান দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা।

আজ শনিবার সকালে উপজেলার ৭ নং জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।

এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাইস্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাব্য স্থান ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৭   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ