বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত
শুক্রবার, ২ মে ২০২৫



বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে ‘সংবেদনশীল এলাকায়’ যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)।

ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবারের (২ মে) ওই প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপের লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে।

প্রতিবেদন মতে, বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

এনএফআর সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করেছে।

প্রতিবেদন মতে, গত বছর শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৫   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ