আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম

প্রথম পাতা » চট্টগ্রাম » আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম
শুক্রবার, ২ মে ২০২৫



---

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ; এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে।’

সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে।’

তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে তিনি বলেন, ‘সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই।’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে তিনি বলেন, ‘এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে বলা হলেও, বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:২৪:০৪   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ