বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের

বিএনপির সদস্য সংগ্রহ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সুযোগ সন্ধানী চাঁদাবাজ ও ছদ্মবেশী আওয়ামী লীগ যেন দলের সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অনেকে ভাবছেন বিএনপির সুদিন এসে পড়েছে, এখনও কিন্তু বিএনপির সুদিন আসেনি। আমাদের নেতা তারেক রহমান এখনও দেশে ফেরেননি, তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমাদের স্মরণ রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের একমাত্র নেতা তারেক রহমানকে সাবধানে রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, যে গণতান্ত্রিক স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে, সে গণতন্ত্র আজ হুমকির মুখে।

মীর্জা আব্বাস বলেন, ‘নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে এটা অনেকে নিশ্চিত হয়ে গেছেন। তাই তারা নির্বাচন দিতে চান না। নির্বাচনের কথা বললে তাদের গায়ের জ্বালাপোড়া শুরু হয়ে যায়।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিএনপি নেত্রী অ্যাডভোকেট হেনা আলাউদ্দিনসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৫   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ