হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

প্রথম পাতা » খেলাধুলা » হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
শনিবার, ১৭ মে ২০২৫



হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

আবাহনী হারলে মোহামেডানই আজ চ্যাম্পিয়ন। তাই মোহামেডানের ফুটবলার ও কোচিং স্টাফ আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে ২-১ গোলে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়৷ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয় ফুটবল লিগে ২০০২ সালের পর৷

আবাহনী আজকের হারের পর ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও সমস্যা নেই৷ মোহামেডানের ৩৮ পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী।

কুমিল্লায় আবাহনী ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে বজ্রপাতের জন্য খেলা স্থগিত ছিল বেশ কয়েক মিনিট। ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফর্টিজ দশ জন নিয়েও লিড বাড়ায়।

আবাহনী এক গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও ২-১ গোলে শেষ হয় খেলা। কুমিল্লায় শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান ক্লাবে উৎসব শুরু হত।

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৮   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ