নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২
রবিবার, ১৮ মে ২০২৫



নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২

নিউইয়র্ক শহরের ইস্ট রিভার দিয়ে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ। এ ঘটনায় অন্তত দু’জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

রোববার (১৮ মে) নিউইয়র্ক সিটি মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মেয়র এরিক অ্যাডামস বলেন, স্থানীয় সময় শনিবার (১৭ মে) সন্ধ্যায় সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল এবং এটি সৌজন্যমূলক সফরে নিউইয়র্কে এসেছিল।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

প্রতিবেদনে বলা হয়, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও দু’জন দুঃখজনকভাবে মারা গেছেন।

নিউইয়র্কের মেয়র এর আগে বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশন প্রধান জানান, ‘যান্ত্রিক ত্রুটি’ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাহাজটি ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা খায়।
মেক্সিকো নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই জাহাজটির দৈর্ঘ্য ২৯৭ ফুট (৯১ মিটার) এবং প্রস্থ ৪০ ফুট (১২ মিটার)। এটি প্রথম যাত্রা শুরু করে ১৯৮২ সালে।

প্রতি বছর নৌ একাডেমির ক্লাস শেষে এই জাহাজটি যাত্রা শুরু করে ক্যাডেটদের চূড়ান্ত প্রশিক্ষণের জন্য

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৪৮   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ