সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ
রবিবার, ১৮ মে ২০২৫



সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ

জেলার কলারোয়া উপজেলায় আজ অস্বাস্থ্যকর ও ভোজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার বস্তা মৎস্য খাবার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ‘মেসার্স ভাই ভাই ফিস ফিড’ কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে তিনটার কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার কলারোয়া উপজেলার হেলাতলা নামক স্থানে মানবদেহের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত ভেজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, বিএসটিআই কর্মকর্তা প্রমুখের সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস টিম অভিযান চালায়।

এ সময় খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স ভাই ভাই ফিস ফিড থেকে ৩ হাজার বস্তা ভেজাল ও অস্বাস্থ্যকর মৎস্য খাবার জব্দ করা হয়। একই সাথে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মেসার্স ভাই ভাই ফিস ফিড” এর মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই’র খুলনা ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নানসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৮   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ