পিএসএলের জন্য মিরাজকে ছাড়পত্র দিল বিসিবি

প্রথম পাতা » খেলাধুলা » পিএসএলের জন্য মিরাজকে ছাড়পত্র দিল বিসিবি
সোমবার, ১৯ মে ২০২৫



পিএসএলের জন্য মিরাজকে ছাড়পত্র দিল বিসিবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকা মেহেদী হাসান মিরাজ পিএসএলে ডাক পেয়েছেন। সাকিব আল হাসানের পর এই টাইগার অলরাউন্ডারকেও দলে ডেকেছে লাহোর কালান্দার্স।

পিএসএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন মিরাজ। বিসিবির ক্রিকেট অপারশন্সের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস মিরাজের এনওসি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড মিরাজকে ছাড়পত্র দিয়েছেও। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মিরাজ।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দুই ম্যাচে চার ইনিংসে ১৫ উইকেট শিকারের পাশাপাশি দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যা তাকে প্রথমবারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার এনে দিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এই মুহূর্তে খেলার বাইরেই আছেন তিনি।

পাক-ভারত যুদ্ধবরতি কার্যকর হওয়ার পর দেশ দুটির ফ্র্যাঞ্চাইজি লিগ ফের মাঠে গড়ালেও বিদেশি তারকাদের অনেকেই সেখানে ফিরতে আপত্তি জানিয়েছে। ফলে বাধ্য হয়ে নতুন বিদেশি খেলোয়াড়দের সন্ধানে তারা। এরই মধ্যে লাহোর কালান্দার্স সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানোর ম্যাচে লাহোরের হয়ে খেলেছেন সাকিব।

সংঘাত শুরুর আগে প্লে-অফ নিশ্চিত করা লাহোরের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। এছাড়া পেশোয়ারের স্কোয়াডে ছিলেন নাহিদ রানা। পিএসএল স্থগিত হলে দুজনই দেশে ফিরেন। এই মুহূর্তে তারা আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দলে আছেন।

এই পর্যন্ত জাতীয় দল, বিপিএল ও এনসিএল মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলেছেন মিরাজ। তাতে ৭.৫৫ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১০৭টি। ব্যাট হাতে ৭টি ফিফটিতে রান করেছেন ২০৯৯।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১০   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ