জামালপুরে চরাঞ্চলের ত্রাস ও ইয়াবা কারবারি সুভাষ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চরাঞ্চলের ত্রাস ও ইয়াবা কারবারি সুভাষ গ্রেপ্তার
শনিবার, ২৪ মে ২০২৫



জামালপুরে চরাঞ্চলের ত্রাস ও ইয়াবা কারবারি  সুভাষ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে একশো ৪পিস ইয়াবাসহ চরাঞ্চলের ত্রাস ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস (৩৬) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (২৪ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ধৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার (ওসি) মোঃ রাশেদুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধ্যা গ্রামে অভিযান চালিয়ে সুভাষকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃত সুভাস নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে। সে ওয়ারেন্টভুক্ত চার মামলার আসামী। গ্রেফতারকালে পুলিশ ও সেনাবাহিনী তার কাছ থেকে ১১০ পিস ইয়াবাসহ নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।

ওসি রাশেদুল হাসান আরো বলেন, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। এরিক ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৪:২৪   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ