সরিষাবাড়ী হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান,পেলো অনিয়ম ও দুর্নীতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান,পেলো অনিয়ম ও দুর্নীতি
শনিবার, ২৪ মে ২০২৫



সরিষাবাড়ী হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান,পেলো অনিয়ম ও দুর্নীতি

জামালপুর প্রতিনিধি : রোগী সেজেজামালপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র দৃষ্টিগোচর হয়।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

এতে নেতৃত্ব দেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। সাথে ছিলেন আরেক উপ সহকারী পরিচালক মো. আতিউর রহমান।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালে আবাসিক রোগীদের জন্য বরাদ্দকৃত মুরগির মাংস ২১০ গ্রামের পরিবর্তে ১১২ গ্রাম দেয়া হয়েছে। এছাড়াও ওষুধ বিতরণে অনিয়ম ও নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাপক উদাসীনতা পান কর্মকর্তারা।

জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এরপর বিভিন্ন শাখায় গিয়ে নানা অনিয়ম দেখতে পাই। এ সময়, অনিয়মের সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, অভিযান শুরুর পূর্বে দুই ঘণ্টা রোগী সেজে প্রথমে তথ্য সংগ্রহ করি আমরা দুদক কর্মকর্তারা। পরে অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানীকে অনুপস্থিত পান তারা।

এ সময় দুদক কর্মকর্তাদের হাসপাতাল সংক্রান্ত সকল তথ্য দিয়ে সহযোগিতা করেন মেডিকেল অফিসার নুরে আলম সৈকত।

বাংলাদেশ সময়: ২১:০৯:২০   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ