ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে সরিষাবাড়ী যুবদলের প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে সরিষাবাড়ী যুবদলের প্রস্তুতি সভা
রবিবার, ২৫ মে ২০২৫



ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে সরিষাবাড়ী যুবদলের প্রস্তুতি সভা

জামালপুর প্রতিনিধি : আগামী ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ সফল করতে‌ জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৫ মে) সন্ধ্যায় সরিষাবাড়ী প্রেসক্লাবে মিলনায়তনে যুবদলের এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম(জিএস)।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রমজান আলী ও পৌর যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাধু সহ আরও অনেকেই।

সভায় যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন বলেন, সরিষাবাড়ী থেকে যুবদলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে যোগদান করবে এই প্রত্যাশায় মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন তারুণ্যের এই সমাবেশের মধ্যদিয়ে দেশের তরুণদের রাজনৈতিক অধিকার ও রাজনৈতিক ভাবনা পরিমার্জিত সহ ঐক্যবদ্ধতার পথ সুগম হবে এই আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তারুণ্যের সমাবেশ সফল হোক এ কামনাই করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২১   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ