বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য চসিকের বিশেষ গাড়ি চালু

প্রথম পাতা » চট্টগ্রাম » বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য চসিকের বিশেষ গাড়ি চালু
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য চসিকের বিশেষ গাড়ি চালু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য বিশেষ পরিবহন গাড়ি চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) টাইগারপাস চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর যে কেউ চাইলেই এই লাশ বহন করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের সামাজিক দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। পথেঘাটে পড়ে থাকা অজ্ঞাতনামা বা বেওয়ারিশ মরদেহ যথাযথ মর্যাদায় দাফন বা সৎকারে পৌঁছানোর ব্যবস্থা করা আমাদের মানবিক ও নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। চসিক সবসময়ই জনগণের পাশে ছিল এবং থাকবে। এ গাড়িটি সেই দায়বদ্ধতারই প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যান্ত্রিক নির্বাহী প্রকৌশলী তৌহিদুল হাসান, যান্ত্রিক পরিবহন কর্মকর্তা মো. ইমরান হোসাইন খোকা, টুম্পা, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ মামুন, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), জিয়াউল হক জিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৭   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ