উৎসবভাতা বৃদ্ধির দাবিতে সরিষাবাড়ীতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » উৎসবভাতা বৃদ্ধির দাবিতে সরিষাবাড়ীতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি
বুধবার, ২৮ মে ২০২৫



উৎসবভাতা বৃদ্ধির দাবিতে সরিষাবাড়ীতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭৯টি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলে এ শান্তিপুর্ন কর্মবিরতি। এ কর্মবিরতির ফলে বেল দেওয়া থেকে বিরত থাকার ফলে স্ব-স্ব শ্রেনী শিক্ষকগণ মোবাইল ও হাতে ঘডি দেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।

এ সময় সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মবিরতি শেষে বক্তব্য রাখেন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাহফুজুর রহমান (রোমান),আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম, আরইউটি উচ্চ বিদ্যালয়ের ডেমোষ্ট্রেটর জাহিদ হাসান প্রমুখ।

কর্মচারীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে কর্মসূচি চললেও সরকার তাদের দাবি বাস্তবায়নে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৪   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ