কয়েক দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » কয়েক দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



কয়েক দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগামী কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে হামাসের একটি চুক্তিতে পৌঁছার পর যুক্তরাষ্ট্র এমন আশার কথা জানিয়েছে।

আলোচনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস আশাবাদী যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবের ফলে শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়ছে, ‘যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ যদি নিজেদের অবস্থান থেকে কিছুটা ছাড় দেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।’

বুধবার রাতে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য একটি সাধারণ কাঠামোর বিষয়ে উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, আমরা উইটকফের সঙ্গে একটি সাধারণ কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করবে।

হামাস জানায়, চুক্তিতে ‘যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠন’ অন্তর্ভুক্ত রয়েছে।
হামাস আরও বলেছে, তারা মধ্যস্থতাকারীদের গ্যারান্টির ভিত্তিতে পারস্পরিক সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং আরও বেশ কয়েকজনের দেহাবশেষ মুক্তি দেবে।

অ্যাক্সিওস জানিয়েছে, হামাসের এই ঘোষণার পর উইটকফ ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রেসিডেন্টের অনুমোদনের জন্য ‘একটি নতুন টার্মশিট’ তৈরি করেছেন।

এ প্রসঙ্গে স্টিভ উইটকফ বলেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমাধান, সেইসঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সম্পর্কে আমি খুবই আশাবাদী।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার শীর্ষ উপদেষ্টা রন ডার্মারের পাশাপাশি ফিলিস্তিনি-আমেরিকান ব্যবসায়ী বিশারা বাহবাহের মাধ্যমে দোহায় হামাস নেতাদের সঙ্গে আলোচনা করেছেন উইটকফ ।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৬   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ