কার্ভাডভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি খাদে, গুরুতর আহত ২ পুলিশ সদস্য

প্রথম পাতা » চট্টগ্রাম » কার্ভাডভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি খাদে, গুরুতর আহত ২ পুলিশ সদস্য
সোমবার, ২ জুন ২০২৫



কার্ভাডভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি খাদে, গুরুতর আহত ২ পুলিশ সদস্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যানসহ হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি খাদে পড়ে গেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ জুন) সকাল ৯টায় দাউদকান্দি থানার পুঠিয়া এলাকায় চট্টগ্রামমুখী চলন্ত কাভার্ডভ্যানকে একই দিকে আসা আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঢাকাগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই রাস্তার নিচে পড়ে যায় এবং পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় পুলিশের গাড়িতে থাকা কনস্টেবল সাগর ইসলাম গুরুতর আহত হন। তার ডান পা মারাত্মকভাবে জখম হলে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে রেকার দিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জোনাইদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি কাভার্ডভ্যান উদ্ধার করতে গেলে অন্য একটি কাভার্ড ভ্যান পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গাড়িগুলোকে উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ