সব ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ পরিকল্পনা

প্রথম পাতা » খেলাধুলা » সব ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ পরিকল্পনা
শুক্রবার, ৬ জুন ২০২৫



সব ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ পরিকল্পনা

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগের রীতিমত উৎসব চলছে। সারা বিশ্বে চালু আছে প্রায় ১০টি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। যুক্ত হচ্ছে আরও নতুন ধারণা। এমন জনপ্রিয়তা থেকেই এবার ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

এক দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির (CLT20) আদলেই এই নতুন টুর্নামেন্ট চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসিবি-এর প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। রিচার্ড গুল্ড ইএসপিএনক্রিকইনফো-কে বলেন, “নিঃসন্দেহে, কোনো এক সময়ে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে — পুরুষ ও নারী উভয়ের জন্যই। এটিই ক্রিকেটের পরবর্তী যৌক্তিক ধাপ।”

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ছিল ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে পরিচালিত একটি গ্লোবাল টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্ট। যদিও দর্শকসংখ্যা এবং বাণিজ্যিক সাফল্যের ঘাটতির কারণে এটি ছয় মৌসুম পর বন্ধ হয়ে যায়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ‘দ্য হান্ড্রেড’ (ইংল্যান্ড), ‘এসএ টোয়েন্টি’ (দক্ষিণ আফ্রিকা), ‘আইএল টি২০’ (আমিরাত), এবং ‘মেজর লিগ ক্রিকেট’ (যুক্তরাষ্ট্র) প্রমাণ করছে, বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজভিত্তিক প্রতিযোগিতার জন্য বাজার তৈরি হয়েছে।

তবে এমন এক নতুন টুর্নামেন্টের জন্য আইসিসি সূচিতে জায়গা খুঁজে পাওয়াই বড় চ্যালেঞ্জ হবে। এছাড়া ভারতের আইপিএল এবং ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও এতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। কারণ আইপিএল-এর ১০ দলের মধ্যে ৮ দল এবং ডব্লিউপিএল-এর ৫ দলের মধ্যে ৪টির মালিকই ইতোমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে বিনিয়োগ করেছে।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল এ বিষয়ে গত মাসে বলেন, “যদি এটা ক্রিকেটকে বিশ্বমঞ্চে নতুন মূল্য দিতে পারে, তাহলে অবশ্যই আমরা তা বিবেচনা করতে পারি।”

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৫   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ