জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
শুক্রবার, ৬ জুন ২০২৫



জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

জয়পুরহাটে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) দুপুরে জয়পুরহাটে অবস্থানরত সেনা সদস্যরা স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের রেল কলোনী বিশ্বাস পাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), তার স্ত্রী চম্পা (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার চা বিক্রেতা জাহিদুল ইসলামের ছেলে মোস্তা হাসান (২৬), শহরের দেওয়ান পাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০) এবং শান্তিনগর ফুলতলী মোড় এলাকার শ্যামলের স্ত্রী মুক্তি (২৬)।

সেনাবাহিনী জানায়, শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৬   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ