গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১
বুধবার, ১১ জুন ২০২৫



গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছে। বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব নিহতের ঘটনা ঘটে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৭৪ জন আহত হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় ৩৯ জন ত্রাণপ্রার্থী নিহত ও কমপক্ষে ৩৬৩ জনেরও বেশি আহত হয়েছেন। এর ফলে ত্রাণ বিতরণকেন্দ্রে মোট নিহতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরো ১ হাজার ৮৫৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ৫৫ হাজার ১০৪ জন এবং আহত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন।

চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ৪ হাজার ৮২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৫ হাজার ৩৫৩ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১০:৩৬   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ