লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা

আবারও লালমনিরহাটের দুইটি সীমান্ত দিয়ে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার ৮৮৯ নম্বর পিলারের পাশের সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুশইনের শিকার ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও বিএসএফ। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন সীমান্ত পয়েন্টে অবস্থান করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ