আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঈদের ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজিরটেক গ্রামে আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং ইউসুফের মেয়ে ইসরাত (১২)। স্থানীয়রা জানায়, তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সিকান্দার আবু জাফর জানান, বিকেল পুকুরের ঘাটলায় নিহতদের প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ের সাথে খাদিজার নিথর দেহ লাগে। এরপরে সে খাদিজার মরদেহ উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতকে পানিতে খোঁজ করে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, নিহত দুই শিশু ঢাকা থেকে এখানে বেড়াতে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৫   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ