জামালপুরে কৃষির রূপান্তর নিয়ে পার্টনার কংগ্রেস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে কৃষির রূপান্তর নিয়ে পার্টনার কংগ্রেস
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



জামালপুরে কৃষির রূপান্তর নিয়ে পার্টনার কংগ্রেস

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় ‘পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

এই কংগ্রেসে পার্টনার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

জাকিয়া সুলতানা তার বক্তব্যে বলেন, “পার্টনার কর্মসূচি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”

লিজা রিছিল বলেন, “সরকার কৃষকদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পার্টনারের মতো কর্মসূচিগুলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।”

কৃষিবিদ অনুপ সিংহ তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পার্টনার কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও এই কংগ্রেসের মাধ্যমে জামালপুর জেলার কৃষকদের মধ্যে পার্টনার কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কৃষির সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৫৫   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ