ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তেহরান। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্র-অধিভুক্ত ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) প্রতিবেদনে এ খবর জানায় সিএনএন।

ফার্স এর তথ্য অনুসারে, মধ্য ইরানের ইসফাহান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ‘নাতানজ স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রতিরক্ষামূলক বলয়ের (কার্যকরী এলাকা) ভেতরে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।’

এই ঘোষণাটি টেলিগ্রামে পোস্ট করা হয়। এতে মাটিতে পড়ে থাকা ধ্বংসাবশেষ এবং ভাঙা যন্ত্রপাতির ছবিও দেখা গেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, নাতানজকে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় যেখানে ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়।

সাম্প্রতিক হামলায় ইসরাইল এই পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে জানানো হয়। স্যাটেলাইট ছবিতে এর উল্লেখযোগ্য ক্ষতি দেখা গেছে। যার মধ্যে রয়েছে নাতানজের প্রধান বিদ্যুৎ সরবরাহ ভবন এবং জরুরি ও ব্যাক-আপ জেনারেটরের ক্ষতি।

বাংলাদেশ সময়: ১৩:১৮:২৫   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ