কুমিল্লায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



কুমিল্লায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামিম কুদ্দুস ভূইয়া।

এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৩   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ঈদ পুনর্মিলনীতে মানুষের ঢল
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদমন্ত্রী
যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
লেভেলক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস করা হবে : রেল প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ