জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

প্রথম পাতা » খেলাধুলা » জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রোপার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তোলা হবে।

তিনি বলেন, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রতি বছর ইউনিয়ন পর্যায় থেকে প্রায় এক লাখ প্রতিযোগী অংশগ্রহণ করে। স্থানীয় পর্যায়ের সেরা খেলোয়াড়দের নিয়ে টিম গঠিত হয় এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ধরনের টুর্নামেন্টকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ আছে।

আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণের কাজ করছে। বিসিবি ইতিমধ্যে রিজিওনাল ক্রিকেট নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। বাফুফেও রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার ভেন্যুর পরিধি বৃদ্ধি করার কাজ করছি। আশা করছি এই বছরে নীলফামারীতে কোন একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং রাজশাহী ও খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারব। এভাবেই আমরা খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের একটি বাস্তব রূপ দেবো। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা এগুলোকে বাস্তবে প্রমাণ করতে চাই। আমাদের এই ধরনের উদ্যোগ সামনের দিনেও চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৭   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা
ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো
ভারতকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ