ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ জুন ২০২৫



ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত বৃদ্ধির ‘বড় ঝুঁকি’ রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। খবর-বিবিসির

স্টারমার বলেছেন, এর আগে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

এমন সময় তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ০:০৬:২৩   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের
মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস নিয়ে গভীর সংকটের তথ্য দিল বিশ্ব জ্বালানি সংস্থা
ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ