ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে আমরা সরব থাকবো। আমরা জানান দেব ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবে ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে এই প্রজন্মকে, আমাকে আপনাকে ধ্বংস করবে সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। সেই ক্ষেত্রে এই প্রজন্মের দায়িত্ব সবচেয়ে বেশি।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীরা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল। যারা স্কুলে পড়তো, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে তারা এইচএসসি পরীক্ষা দেবে। এরা মাঠে খুব সরব ছিল। মা-বাবার হাত ধরে মাঠে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে তারা (আওয়ামী লীগ) হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। নারীদেরকে খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। তখনো তারা চিন্তা করেছিল, এ ক্ষমতা চালিয়ে যেতে হবে। এতে আরও যদি লাশ নিতে হয়, আরও যদি রক্ত শোষণ করতে হয়, হাসিনা সেখানেও দ্বিধা করেনি, চিন্তা করেনি। ক্ষমতায় থাকার মনবাসনা নিয়ে হাসিনা জুলাই আন্দোলনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ-শিশুসহ সবার ওপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যদি পূরণ না হয়, জাতির কাছে কিন্তু আমরা জবাব দিতে পারব না। যদি ‘জাতির কাছে আমরা জবাবদিহি থাকি তাহলে যে লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করেছি, যে লক্ষ্যে পৌঁছার জন্য আন্দোলন করেছি, সেই টার্গেটে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব। আমাদের সবার মধ্যে সেই জাগরণ, সেই স্পিড ৫ আগস্টের আগেও ছিল, এখনো আছে। এটি ধরে রাখতে হলে দৃঢ় ঐক্য থাকতে হবে। সেই ঐক্য ইস্পাত কঠিন ঐক্য হতে হবে। সেই ঐক্য হবে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও সর্বোপরি শেখ হাসিনাসহ তার গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি ও মতভেদ নেই। আমরা সেই ঐক্য সুদৃঢ় করব।

কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়জুল আজিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৬   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ