রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা

জেলার কাপ্তাই উপজেলায় আজ ‘আমরা সবাই অঙ্গিকার করি, মাদক সেবন বন্ধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর উদ্যোগে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আজ বেলা সাড়ে ১২ টায় পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত মাদক বিরোধী জনসচেতনতামূলক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র মেজর মো. মজিফুল বারী, মেজর এস এম আশিকুজ্জামান, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, সাংবাদিক মনসুর আহম্মেদ, উচিংছা রাখাইন, কায়েস মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:০৯   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ