ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
শনিবার, ২৮ জুন ২০২৫



ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইসরাইল।

শনিবার (২৮ জুন) ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে ‘খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত’ করা হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলনকে ইসরাইল নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলের উপর আক্রমণ চালিয়ে আসছে। এই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে, ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা, ইসরাইল এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর গুলি চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুতিদের উৎক্ষেপিত ডজন ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে। জবাবে ইসরাইল ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:৪৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ