সরিষাবাড়ীতে নতুন ইউএনও হিসেবে মোহছেন উদ্দিনের যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নতুন ইউএনও হিসেবে মোহছেন উদ্দিনের যোগদান
রবিবার, ২৯ জুন ২০২৫



সরিষাবাড়ীতে নতুন ইউএনও হিসেবে মোহছেন উদ্দিনের যোগদান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোহছেন উদ্দিন যোগদান করেছেন।

রবিবার (২৯ জুন) বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল এক প্রজ্ঞাপনে (ইউএনও) অরুণ কৃষ্ণ পালকে বদলির আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৮ মে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহছেন উদ্দিনকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তিনি গত ২৬ জুন সংশ্লিষ্ট দপ্তর থেকে রিলিজ পান এবং ২৯ জুন সরিষাবাড়ী উপজেলায় যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২:২০:১২   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ