জুলাই সনদ নিয়ে বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিক : সালাহউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ নিয়ে বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিক : সালাহউদ্দিন
রবিবার, ২৯ জুন ২০২৫



জুলাই সনদ নিয়ে বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিক : সালাহউদ্দিন

জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ঐকমত্য কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসব বিষয়ে সনদ করি, যেগুলোতে হবে না সেগুলো বাস্তবায়ন হবে না।
ঐকমত্য কমিশনের দেওয়া সব প্রস্তাব মানতে হবে, সেই ধারণা থেকে বের হতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐকমত্যে পৌঁছেছে। এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার নেই।

তিনি আরো বলেন, ‘যদি কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা হয়, সেটা ঠিক হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি ঐকমত্যে পৌঁছায়নি।’

বাংলাদেশ সময়: ২২:৩০:১৯   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ