আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দল দাবি করলেও তারা কখনও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে ইনসাফ করেনি।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ যারা চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশের ভোটাররা দুইশত টাকা দিয়ে ভোট বিক্রি করে। এই প্রবণতা বন্ধ না হলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। টাকার বিনিময়ে ভোট দিলে ৫ বছর শোষণ সহ্য করতে হবে।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে।’

বক্তারা সারজিস আলমকে আটোয়ারী তথা পঞ্চগড়ের একজন যোগ্য সন্তান উল্লেখ করে উন্নয়ন ও এনসিপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে তারা ঠাকুরগাঁও ও দিনাজপুর অভিমুখে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে চতুর্থ দিনের পদযাত্রা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৬   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ