রোমে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোমে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



রোমে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯

ইতালির রাজধানী রোমের একটি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে গিয়ে আট পুলিশ ও একজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সকালে পূর্ব রোমের প্রেনেস্টিনো পাড়ায় পেট্রোল, ডিজেল এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিতরণকারী প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ হয়।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগুন এখনও জ্বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্ফোরণের ঘটনায় দমকল বাহিনীর এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি বলছে, স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরেই ইতালির রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় শহরের বেশ কয়েকটি এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

রোমান পুলিশের মুখপাত্র এলিজাবেটা অ্যাকার্ডো বলেন, উদ্ধার অভিযানে অংশ নেয়া আটজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

অ্যাকার্ডো ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইকে বলেন, প্রথ বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণ হয়েছে। আহত সব পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।

দমকল বিভাগের মুখপাত্র লুকা ক্যারি বলেন, বিস্ফোরণে একজন দমকলকর্মী আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে ১০টি টিম কাজ করছে।

পুলিশ জানিয়েছে, আশেপাশের কোনো ভবনে কেউ আটকা পড়েছেন কিনা তারা খোঁজ নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০১   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ