ফিফা ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা

প্রথম পাতা » খেলাধুলা » ফিফা ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা
রবিবার, ৬ জুলাই ২০২৫



ফিফা ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা

জাঁকজমকপূর্ণভাবে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামার পথে। ৩২ দলের প্রতিযোগিতায় টিকে আছে মাত্র চার দল। সপ্তাহখানেক পর-ই জানা যাবে কারা জিততে যাচ্ছে ২০২৫ আসরের শিরোপা।

তার আগে চোখ রাখা যাক এবারের আসরের সেরা গোল স্কোরারের দিকে। জেনে নেয়া যাক, কে কে আছে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে।

গ্রুপ পর্বের তিন আর রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল শেষে যৌথভাবে সেরা গোল স্কোরারের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো ও বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি। চার জনই সমান ৪টি করে গোল করেছেন। এছাড়া ৩টি করে গোল করেছেন ৯ ফুটবলার। ২টি করে গোল আছে ১৪ এর বেশি ফুটবলারের।

তবে এত গোলস্কোরারের ভিড়ে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রিয়ালের ফরোয়ার্ড গার্সিয়া। কারণ তার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা কেউই টুর্নামেন্টে টিকে নেই। সেমিফাইনালের আগেই বাদ পড়েছে তাদের দল। সুতরাং পরবর্তী ম্যাচে ১টি গোল করলে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

এদিকে সুযোগ রয়েছে চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতোরও। এখন পর্যন্ত আসরে ৩ গোল করেছেন তিনি। সেমিফাইনালে মঙ্গলবার (৮ জুলাই) ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে তার দল। আর ফাইনালে উঠলে আরও একটি সুযোগ পাবেন তিনি।

এছাড়া ২ গোল করা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমিও আশা রাখতে পারেন। সেমিফাইনালে তার দল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বুধবার (৯ জুলাই) তার দল জিতলে ফাইনালেও গোল করার সুযোগ পাবেন তিনি।

ফলে গোল্ডেন ‍বুটের দৌড়ে আপাতত গার্সিয়ার লড়াইটা নেতো ও হাকিমির বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৩   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ