টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি, ডাকাত সদস্য গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি, ডাকাত সদস্য গ্রেফতার
বুধবার, ১৬ জুলাই ২০২৫



টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি, ডাকাত সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী ও একাধিক মামলার আসামি মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

গ্রেফতার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকার ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ধাওয়া করে র‌্যাব শফির সহযোগী রুবেলকে একটি লোডেড অস্ত্রসহ আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রুবেলের দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি শটগান ও এলজির কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, অভিযানে ডাকাত শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।

তিনি আরও জানান, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতলে দীর্ঘদিন ধরে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। ডাকাত শফির বিরুদ্ধে ৫টি অপহরণ, ৪টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি, ৩টি মারামারি, ২টি হত্যা ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ার ১টিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১১:১১   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ