রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা - ড. শেখ মইনউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা - ড. শেখ মইনউদ্দিন
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা - ড. শেখ মইনউদ্দিন

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জন্য প্রতিমন্ত্রী মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০/৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের এ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্য সড়ক, নৌ ও রেল যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও বাংলাদেশ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৭   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ