গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র
বুধবার, ২৩ জুলাই ২০২৫



গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২২ জুলাই) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ট্যামি ব্রুস বলেন, গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন। এর পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা শিথিল করছে। সিরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে দেখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যামি ব্রুস জানান, সিরিয়ার সব পক্ষ এখন সংঘাত বন্ধে সম্মত হয়েছে। এখন সিরিয়ার সরকারের উচিত সহিংসতা চালানোদের বিচারের আওতায় আনা, এমনকি তা যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ