ডেঙ্গুতে সরিষাবাড়ী আ.লীগ সভাপতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গুতে সরিষাবাড়ী আ.লীগ সভাপতির মৃত্যু
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



ডেঙ্গুতে সরিষাবাড়ী আ.লীগ সভাপতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান মোনায়েম মাষ্টার (৬৩) নামের এক প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে। তিনি পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর এম.এ. রশীদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি তার ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য কোহিনুর ইসলাম নিশ্চিত করেছেন।

মোখলেছুর রহমান মালিপাড়া মধু-মাছি বিদ্যা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তিনি স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানা গেছে, সম্প্রতি তিনি ঢাকায় ছেলের বাসায় সাতদিন অবস্থান শেষে নিজ বাড়ি মালিপাড়ায় ফেরার পর অসুস্থ অনুভব করেন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়। গত ২৩ জুলাই তাকে জামালপুর এম.এ. রশীদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল সাড়ে ৫টায় পোগলদিঘা মালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, মোখলেছুর রহমান একজন সৎ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ রাজনীতিক ছিলেন। তার মৃত্যুতে পোগলদিঘা ইউনিয়ন একজন অভিভাবক হারাল।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৪   ৩৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ