সেঙ্গুয়া সাত গম্বুজ মসজিদে বজ্রপাতে নামাজে বিঘ্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেঙ্গুয়া সাত গম্বুজ মসজিদে বজ্রপাতে নামাজে বিঘ্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



---

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আকস্মিক বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

জানা গেছে,বজ্রপাতে মসজিদের বৈদ্যুতিক ওয়্যারিং, অ্যামপ্লিফায়ার, মাইক, আইপিএস এবং ২৫টি ফ্যান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এতে মসজিদ কমিটির হিসাব অনুযায়ী লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) জুম্মা নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতির কারণে মসজিদে নামাজ আদায়সহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও অনুদানে নির্মিত এই মসজিদটি এলাকার ধর্মীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র হওয়ায় দ্রুত ক্ষয়ক্ষতি পূরণের জন্য স্থানীয় এলাকাবাসী, মসজিদ কমিটির আহ্বায়ক আল-আমিন এবং সদস্য সচিব জিয়াউল হক সোহেল উপজেলা প্রশাসন ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৪৯   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ