শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা
শনিবার, ২৬ জুলাই ২০২৫



শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পিছিয়ে আছে। সরকার নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করবে। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০৬   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ