এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার

প্রথম পাতা » কিশোরগঞ্জ » এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
শনিবার, ২৬ জুলাই ২০২৫



এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব মো. আখতার হোসেন বলেছেন, ‘এক বছর আগে জুলাইয়ে আমরা যখন হাসিনাকে উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি।’

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে নদী বাংলা সেন্টার সংলগ্ন এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘অতীতের সরকার লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টাকাপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গেছে। হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে।

তিনি বলেন, ‘ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল, কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে। বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগণের হবে। এ কারণে আমরা ২৪-এর অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম।

তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা জীবন হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতিদান দেশবাসী কখনো ভুলবে না।’

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করেন তবে ভৈরববাসীকে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাষণের নামে শোষণ করেছেন; সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।
বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’

পথসভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ কাইজার, ছাত্র নেতা রিসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০২:২৯   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ