সরিষাবাড়ীতে ২২ নারীর ভাগ্যোন্নয়নে ঋণ ও চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ২২ নারীর ভাগ্যোন্নয়নে ঋণ ও চারা বিতরণ
রবিবার, ২৭ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে ২২ নারীর ভাগ্যোন্নয়নে ঋণ ও চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২২ জন নারী উপকারভোগীর মাঝে ১৩ লাখ ৩৮ হাজার টাকার ঋণের চেক এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা বিআরডিবি কার্যালয়ের মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় তিনটি সমবায় সমিতির সদস্য এই নারীরা ঋণ সহায়তা পেয়েছেন। ঋণ বিতরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে প্রত্যেককে একটি করে ঔষধি গাছের চারাও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির জামালপুর জেলা উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন। এছাড়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম এবং হিসাব রক্ষক ইলিয়াস হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৯   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ