উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল
বুধবার, ৩০ জুলাই ২০২৫



উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল

নারীদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের ফেবারিট ব্রাজিল। দাপুটে এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি ২০২৮ অলিম্পিকে জায়গাও নিশ্চিত করল তারা।

ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই দারুণ খেলেছেন সেলেসাওরা। ম্যাচের প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে আমানডা গুতেরেসের গোলে লিড পায় ব্রাজিল। তার দুই মিনিট পরই আবারও উরুগুয়ের জালে বল পাঠায় সেলেসাওরা। এবারের গোল স্কোরার জিও গারবেলিনি।

প্রথম গোলে অ্যাসিস্ট করে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই স্কোরশিটে নাম তোলেন মার্তা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক আত্মঘাতী গোল পেয়ে যায় উরুগুয়ে। ৫১তম মিনিটে ইসা হাস নিজেদের জালে বল পাঠালে স্কোর লাইন হয় ৩-১।

তবে এরপর আরও দুই গোল করে উরুগুয়েকে বিধ্বস্ত করে ব্রাজিল। ৬৫তম আমানডা গুতেরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। আর ম্যাচের ৮৬তম মিনিটে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি ঢোকান দুদিনহা। ৫-১ গোলের বিশাল জয়ে কোপার ফাইনালে উঠলো ব্রাজিল। আগামী ৩ আগস্ট কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে আসরের সর্বোচ্চ শিরোপাধারী দল ব্রাজিল।

এদিকে এই জয়ে ব্রাজিল এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলের নারী দল।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩৮   ২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ