প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
শনিবার, ২ আগস্ট ২০২৫



প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন।

বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি, সিনিয়র মন্ত্রীরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। খবর জিও ‍নিউজের

তার অবস্থানকালে পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি পাকিস্তান সফর।

এই সফর দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহেদী সানাইয়ের মতে, পেজেশকিয়ানের সফরের সময় ‘সাংস্কৃতিক ও ব্যবসায়িক অভিজাতদের’ সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং আলোচনার পরিকল্পনাও রয়েছে।

এর আগে, তিনি ৩০ জুলাই একটি এক্স পোস্টে বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক মাত্রাকে অন্তর্ভুক্ত করে।’ প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতার উন্নয়ন, সেইসঙ্গে বর্তমান ৩ বিলিয়ন ডলার থেকে বাণিজ্য বৃদ্ধি, এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪০:১৯   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ