ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও পরিবেশমন্ত্রীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, বুধবার (৬ আগস্ট) ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদও রয়েছেন।

দেবরাহ বলেন, ‘প্রেসিডেন্ট মাহামা এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের সহযোদ্ধা এবং সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।’

নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী এবং সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পথিমধ্যে এটি রাডার থেকে ‘উধাও’ হয়ে যায়।

এ ঘটনায় দেশব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১:২১:৩৭   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ